× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

চাঁদাবাজির অভিযোগে ডিবির ৮ সদস্যের বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) আট সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্টেটের আদালত ২-এ মামলা করেন মো. মাঈনুদ্দিন নামের এক ব্যক্তি। এরপর বিচারক আবু সালেম মো. নোমান তদন্তের এ নির্দেশ দেন।

বিচারকক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহকারী পুলিশকমিশনার (এএসপি) পদমর্যাদার কোনো কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

মামলা আসামি আট ডিবি সদস্য হলেন- পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্তী, উপপরিদর্শক (এসআই) মো. সেকান্দর আলী, এসআই মো. দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আজহারুল ইসলাম, এএসআই আবদুলওয়াদুদ, কনস্টেবল আরমান হোসেন, খোরশেদ আলম,  উকিল আহম্মেদ।

মামলার বাদী মাঈনুদ্দিনের আইনজীবী আজহারুল হক জানান,  গত বছরের ২১ ডিসেম্বর চট্টগ্রাম আদালতের এনেক্স ভবনে ৬১ নম্বর দোকানে কম্পিউটার অপারেটর মো. মাঈনুদ্দিনকে ডিবির পরিচয়পত্র দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় ডিবি সদস্যরা তাকে কিল ঘুষি মেরেসিএমপির গোয়েন্দা কার্যালয়ে তুলে নিয়েযান। একটি মিথ্যা মামলায় দুই মাস ১৫ দিন কারাবাস শেষে জামিনে মুক্তি পান মাঈনুদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..