× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

চাঁদপুরে শিক্ষার্থীদের ওপর যুবলীগের হামলায় মামলা

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

নিজস্ব প্রতিবেদকঃ জেলার কচুয়া উপজেলার ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন- পালাখাল ডিগ্রি কলেজের ছাত্র মোজাম্মেল হক (২২), কৃষিজীবী আলাউদ্দিন (৩২), শ্রমিক মো. সবুজ (১৯), অজি উল্লা (৩২), ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র মো. ইমরান হোসেন ও একই স্কুলের ছাত্রী পপি আক্তার (১৫)। এরা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত।

চাঁদা না পেয়ে রবিবার যুবলীগ কর্মীরা ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আটকেরা হামলায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার জানান, সোমবার দুপুরে সাচার এলাকা থেকে পপিকে আটক করা হয়েছে। সে তার মাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ ছাড়া রবিবার রাতে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ বসে নেই। প্রত্যেক অপরাধীকেই খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। ১৫ আগস্টের অনুষ্ঠান করার জন্য যুবলীগ কর্মী ফারুক, লিটন ও মনির শুক্রবার রাতে ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের এসে প্রধান শিক্ষকের কাছে ১৫ হাজার টাকা দাবি করে।

টাকা না দেওয়ায় প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক ফজলুর রহমানকে লাঞ্ছিত করে তারা। এ ঘটনার প্রতিবাদে রবিবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করলে যুবলীগ কর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ৪০ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয় হাসপাতালে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইবরাহিম খলিল জানান, রবিবার রাতে ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বাদী হয়ে ফারুক, লিটন ও মনিরসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ আনা হয়। চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল হানিফ জানান, আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..