× Banner
সর্বশেষ
বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর ক‌রে‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক

চলন্ত বাসে ধর্ষণ-আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ACP
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
চলন্ত বাসে ধর্ষণ-আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গাজীপুরে চলন্ত বাসে ধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্তরা। এর আগে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রোববার (৭ আগস্ট) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। শনিবার (৬ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে তাকওয়া পরিবহনের হেলপারসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

 গ্রেফতার মো. রাকিব মোল্লা (২৩) নারায়ণগঞ্জের আড়াইহাজারের দরিপাড়া এলাকার আলী আকবরের ছেলে, সুমন খান (২০) নেত্রকোনা সদরের মৃত সানোয়ারের ছেলে, মো. সজিব (২৩) ময়মনসিংহের ত্রিশালের কাঁঠালকাচারি এলাকার মৃত কফিলের ছেলে, মো. শাহিন মিয়া (১৯) হালুয়াঘাট ‍উপজেলার বিলডোলা এলাকার তুলা মিয়ার ছেলে ও মো. সুমন হাসান (২২) খুলনার রূপসা উপজেলার খানমোহাম্মদপুর এলাকার মৃত নুর আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে এক দম্পতি শনিবার ভোরে গাজীপুরের ভোগড়া বাইপাস আসেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তাকওয়া পরিবহনের একটি বাসে করে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা দেন। পথে চান্দনা চৌরাস্তায় তাকওয়া পরিবহনের আরও তিনজন স্টাফ বাসটিতে ওঠেন।

এরপর মহাসড়কের হোতাপাড়া পর্যন্ত গেলে অন্য যাত্রীরা বাস থেকে নেমে যান। হোতাপাড়া অতিক্রমের পর প্রথমে ওই নারীর স্বামীকে মারধরের পর বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তাকওয়া পরিবহনের স্টাফরা। লুট করে নেন নগদ টাকা ও মোবাইল ফোন।
এরপর চলন্ত বাসে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন। বাসটি ঘুরে একপর্যায়ে রাজেন্দ্রপুর চৌরাস্তায় গেলে অভিযুক্তরা ওই নারীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যান। ঘটনার পর শ্রীপুর থানায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..