× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

নবীগঞ্জে কুশিয়ারা চর কেটে বালু বিক্রি ১ লাখ জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রির ঘটনায় অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন ।

আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে দীঘলবাকের কসবা গ্রামের কুশিয়ারা নদীর বালুচরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় ২ ট্রাক বালুসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ গ্রামের জহুর উদ্দিনের ছেলে ট্রাক চালক সাহেদ মিয়া(২৬) ও দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আশরাক আলীর পুত্র ট্রাকের হেলপার শহীদ মিয়া (৪৫) ।

পরে আটককৃত দুজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনে তাদের ১ লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে ইজারা ছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদী চর কেটে বালু বিক্রি করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের এএসআই আব্দুস সামাদ আজাদ,ইনাতগঞ্জ ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুমসহকারে একদল পুলিশ অভিযান চালিয়ে দুটি বালুভর্তি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা প্রদান করা হয়।

এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, নদী থেকে বালু উত্তোলন,নদীর চর কেটে বালু বিক্রি এসব হবেনা,এসব চলবে না যে বা যারা এ ঘটনার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই একশন চলবে।


এ ক্যটাগরির আরো খবর..