× Banner
সর্বশেষ
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

চরাচরে যত প্রাণী আছে, তারা সব আমারই স্বরূপ -শ্রীকৃষ্ণ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদক, মনোরঞ্জন মজুমদারঃ ‘নতদস্তি বিনা যৎস্যান্ময়া ভূতং চরাচরম্‌’ –অর্থাৎ চর ও অচরে এমন কোন প্রাণী নেই যা আমারহিত সুতরাং চরাচরে যত প্রাণী আছে, তারা সব আমারই স্বরূপ’। এমন গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস।

আজ ২৫শে আগষ্ঠ রাজধানীর কে এম দাস লেনস্থ শ্রীশ্রী ভোলানন্দগিরি আশ্রম ভবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন জ্ঞানগর্ভ বক্তব্য তুলে ধরেন।

অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস সভাপতির বক্তব্যে শ্রীমদ্ভগবগীতার উক্তি থেকে বলেন, দশম অধ্যায়ের ৮ম শ্লোকে বলেছেন, ‘অহং সর্বস্য প্রভবো মত্তঃ সর্বং প্রবর্ততে’ –অর্থাৎ আমিই সব কিছুর উৎপত্তির কারণ আর আমা হতেই সমস্ত জগৎ প্রকটিত হয়’।

সভাপতি শ্রীমদ্ভগবদগীতার দশম অধ্যায়ের ৩৯তম শ্লোকে-র উদ্ধৃতি দিয়ে বলেন, ‘নতদন্তি বিনা যৎস্যান্ময়া ভূতং চরাচরম্‌’ –অর্থাৎ চর ও অচরে এমন কোন প্রাণী নেই যা আমারহিত সুতরাং চরাচরে যত প্রাণী আছে,তারা সব আমারই স্বরূপ’। অর্থাৎ বেদেও বলা হয়েছে, নিত্যো নিত্যানাম্‌ -ভগবান হচ্ছেন এক ও অদ্বিতীয়। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ –‘ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর’।

প্রধান বক্তা হিসেবে শ্রীশ্রী গীতা সংঘের সভাপতি নিত্যানন্দ চক্রবর্ত্তী বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর মূল কারণ। শ্রীমদ্ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ের ৭ম শ্লোকে বলেছেন ‘মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদন্তি’ অর্থাৎ আমা হতে শ্রেষ্ঠ জগতে আর কোনো মহৎ কারণ নেই।

উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারন সম্পাদক সোমনাথ দে, ঢাকা মহানগর কমিটির সভাপতি এডভোকেট জীতেন বর্মন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল রায় চৌধুরী প্রমূখ।

বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি

 


এ ক্যটাগরির আরো খবর..