× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

পিআইডি

চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা ও রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১০৭৪ কেজি পলিথিন জব্দ জরিমানা আদায়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
পরিবেশ অধিদপ্তরের অভিযান

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর কর্তৃক একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণে ০২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪টি মামলার মাধ্যমে মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ১ হাজার ৭৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও বাজার ও সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক এবং সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

একই দিনে ঢাকা মহানগরের মিরপুর বাংলা কলেজ এলাকায় যানবাহনের মানমাত্রাতিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ০৫টি মামলার মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি পরিবহনের চালককে সতর্ক করা হয়।

এছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে ঢাকার খিলক্ষেত, বনানী ও মিরপুর এলাকা এবং নারায়ণগঞ্জ ও রাজবাড়ী জেলায় ০৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ১৯টি মামলার মাধ্যমে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..