× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

চট্টগ্রাম নগরীর ২৫৯ স্থানে ঈদের জামাত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ বন্দর নগরী চট্টগ্রামে ২৫৯ স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় ১৬৫টি এবং কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় ৯৪টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহতে। চসিকের তত্ত্বাবধানে এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায়। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।

চসিক সূত্র জানায়, নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতেই কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাতসহ সর্বমোট ১৬৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়, লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৭টায়। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সোয়া ৮টায়।


এ ক্যটাগরির আরো খবর..