× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

চট্টগ্রাম কলেজে সংঘর্ষের ঘটনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

চট্টগ্রাম প্রতিনিধি: ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রাম সরকারি কলেজে। এই ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সিএমপির চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে এই দুটি মামলা দায়ের করে। মামলায় ইসলামী ছাত্রশিবিরের ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৩৪ জনকে আসামি করা হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আজিজ চট্টগ্রাম কলেজে শিবির-ছাত্রলীগ হামলার ঘটনায় ২টি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। এই মামলায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গতকাল বুধবার বিকেলে সংঘর্ষের পর পুলিশ চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস থেকে শিবিরকর্মী সন্দেহে কমপক্ষে ৭০ জনকে আটক করে। পরে যাচাই-বাছাই শেষে এদের অনেককে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, বুধবার দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রাম কলেজে বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দুই ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধসহ কমপক্ষে ১১ জন আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা সংঘবদ্ধ হয়ে চট্টগ্রাম কলেজের বিভিন্ন ছাত্রবাসে হামলা চালায়। পরে কলেজ একাডেমিক কর্তৃপক্ষ চট্টগ্রাম কলেজের ৪টি আবাসিক হল বন্ধ ঘোষণা করে এবং ছাত্রদের বুধবার সন্ধ্যার মধ্যে এবং ছাত্রীদের বৃহস্পতিবার সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।


এ ক্যটাগরির আরো খবর..