× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

রাজিব শর্মা, চট্টগ্রাম অফিসঃ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নয়টি পদে আওয়ামী লীগ সমর্থকরা এবং নয়টি পদে বিএনপি-জামায়াত সমর্থকরা জয়ী হয়েছে।

এই দুই প্যানেলের বাইরে কেবল একটি পদে জিতেছে সমমনা আইনজীবী সংসদের প্রার্থী।

রোববার দিনভর ভোটগ্রহণের পর রাতে প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, “সমিতির ১৯টি পদের মধ্যে আইনজীবী সমন্বয় পরিষদ নয়টি এবং আইনজীবী ঐক্য পরিষদ নয়টি পদে বিজয়ী হয়েছে। অন্য একটি পদে জয়ী হয়েছেন সমমনা আইনজীবী সংসদের প্রার্থী।”

সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থকদের প্যানেল আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী বদরুল আনোয়ার এক হাজার ২৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থকদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী সৈয়দ মোক্তার আহমেদ পেয়েছেন ৮০২ ভোট।

সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের আইয়ুব খান এক হাজার ৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমমনা সংসদের তৌহিদুল ইসলাম চৌধুরী টিপু পেয়েছেন ৮৩৮ ভোট।

জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ঐক্য পরিষদের মো. ইসহাক (১৪৯৫ ভোট), সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ রফিকুল আলম (১৩৪৬ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. রাশেদ ফারুকী (১৩৩৬ ভোট), অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের রফিকুল আলম (১০৬৭ ভোট), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ঐক্য পরিষদের জেবুন্নাহার লীনা (১৪৬৪ ভোট), পাঠাগার সম্পাদক পদে সমমনা সংসদের ভাস্কর রায় (১৬৭৮ ভোট), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ হাসান মুরাদ (১৪৩৩ ভোট) জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের ১০টি পদে সমন্বয় পরিষদের পাঁচজন এবং ঐক্য পরিষদের পাঁচ জন প্রার্থী জয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে ১৯টি পদে ৪৭ জন প্রার্থী ছিলেন। তিন হাজার ৪২৬ জন ভোটারের মধ্যে দুই হাজার ৭৩৩ জন আইনজীবী ভোট দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..