× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

চট্টগ্রামে বস্তিতে আগুন, শিকলবন্দী অবস্থায় নিহত ১

admin
হালনাগাদ: রবিবার, ১২ আগস্ট, ২০১৮

চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার উত্তর ফরিদারপাড়ার খন্দকার বাড়ি এলাকার টিনশেড একটি কলোনিতে আগুন লেগে একটি ঘরের ভেতরে শিকলবন্দী অবস্থায় জীবন্ত দগ্ধ হয়েছেন মানসিক প্রতিবন্ধী মো. রবিউল আলম (৩০)। তাছাড়া আগুনে পুড়ে যায় ৩৬টি ঘর। পরে আগ্রাবাদ, কালুরঘাট ও বায়েজিদ স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত রবিউল মানসিক প্রতিবন্ধী। তিনি কোনো কাজ করতে পারতেন না। তার মা ফাতেমা ভিক্ষা করে সংসার চালান। প্রতিদিনের মত আজ সকালেও রবিউলকে ঘরে শিকলে বেঁধে ভিক্ষা করতে বের হন তার মা। এর মধ্যে আগুন লাগলে কলোনির সবাই বেরিয়ে গেলেও রবিউল পারেননি। আগুন নিয়ন্ত্রণে আসার পর শিকল কেটে রবিউলের পোড়া লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক কামাল উদ্দিন বলেন, ‘উত্তর ফরিদারপাড়ার খন্দকার বাড়ির ওই কলোনিতে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিনির্বাপক বাহিনীর আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কলোনির একটি ঘর থেকে এক মানসিক রোগীর লাশ উদ্ধার এবং তিন সারির ৩৬টি ঘর পুড়ে যায়। তবে এক ঘরের একটি শিশুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বাসিন্দারা জানিয়েছেন।’


এ ক্যটাগরির আরো খবর..