× Banner
সর্বশেষ
সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কোন স্তরের সিগারেটের দাম কত বাড়ল জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক

চট্টগ্রামে পুলিশের আশ্বাসে অনশন ভাঙেন দিয়াজের মা

admin
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

শোভন দত্ত, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মা জাহেদা আমিন চৌধুরী পুলিশের আশ্বাসে অনশন ভেঙেছেন। দিয়াজ হত্যা মামলার আসামিদের প্রকাশ্যে দেখা গেলেও তাদের গ্রেপ্তার না করায় গত সোমবার অনশ শুরু করেছিলেন জাহেদা।

শনিবার রাতে নগরীর বেসরকারি হাসপাতাল সার্জিস্কোপে চিকিৎসাধীন জাহেদা আমিনকে দেখতে গিয়ে পানি পান করিয়ে অনশন ভাঙান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।

দিয়াজের বড় বোন জুবাঈদা ছারওয়ার চৌধুরী নিপা বলেন, শনিবার রাতে মাকে দেখতে হাসপাতালে আসেন পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।পুলিশ সুপার দিয়াজের খুনিদের দ্রুততম সময়ে গ্রেপ্তারে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে মাকে পানি পান করান। এখনও অসুস্থ থাকায় হাসপাতালেই ভর্তি আছেন জাহেদা। তাকে এখন রাইলস টিউব দিয়ে তরল খাবার দেওয়া হচ্ছে।

গত বছরের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নিজের বাসা থেকে উদ্ধার করা হয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজের ঝুলন্ত লাশ।এ ঘটনায় দিয়াজের মা বাদী হয়ে গত বছরের ২৪ নভেম্বর আদালতে হত্যা মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..