× Banner
সর্বশেষ
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলনে মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ জনসংখ্যা হ্রাসে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম হাতে নিচ্ছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট

ডেস্ক

ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দুর্যোগের আশঙ্কা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দুর্যোগের আশঙ্কা

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’। এটি থাইল্যান্ডের দেয়া নাম। স্থানীয় ভাষায় যার অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় মন্থা ‘সিভিয়ার সাইক্লোন’ হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকালে এটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তারপর সেটি উত্তর-পশ্চিম ও পরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মঙ্গলবার সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেই আশঙ্কা করছেন।

তারপর মঙ্গলবার গভীর রাতে নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে আরও অগ্রসর হতে পারে। এক্ষেত্রে  ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের মছলিপতনম ও কলিঙ্গপতনমের মধ্যে কাকিনাড়া অঞ্চলের কাছাকাছি অঞ্চল দিয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে তা স্থলভাগে ঢুকে পড়তে পারে।

বর্তমানে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..