× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ঘুম ঠিকমতো হচ্ছে তো?

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: একটি ভালো ঘুম আপনাকে পরবর্তী দিনের জন্য কর্মক্ষম রাখতে সাহায্য করবে। রাতে ভালোমতো না ঘুমালে পরের দিন শরীর ও মনের দিক থেকে সক্রিয় থাকতে অসুবিধা হবে। তখন বিশ্রাম নেওয়ার চাহিদা অনুভব করবেন।

তবে অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন, আট ঘণ্টা ঘুম সব সময় প্রয়োজন নেই। চার ঘণ্টার ঘুমও কখনো কখনো যথেষ্ট। বিষয়টি নিয়ে অবশ্য যথেষ্ট বিতর্ক রয়েছে। আসুন দেখি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে আসলেই আপনার কতটুকু ঘুম দরকার?

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন। কতটুকু ঘুম আপনার জন্য প্রয়োজন এটি বুঝতে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।

বিছানায় শোয়ার পর ঘুম আসতে আপনার কতটুকু সময় লাগে? সাধারণত বিছানায় শোয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে অধিকাংশের ঘুম আসে। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই যদি ঘুম চলে আসে, তাহলে হয়তো পর্যাপ্ত পরিমাণ ঘুম হচ্ছে না আপনার। আর যদি বিছানায় শোয়ার আধা ঘণ্টা বা এক ঘণ্টা পরে ঘুম আসে, এর মানে আপনার ঘুমে সমস্যা হচ্ছে।

আপনার যদি মাঝরাতে ঘুম ভেঙে যায়, এতে ঘুমের পরিমাণ কমে যাবে। এতে হয়তো ঘুমের সমস্যা হয়ে স্লিপ এপনিয়া হতে পারে। এ ক্ষেত্রে বেশি ঘুম প্রয়োজন। আর যদি অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে যায়, তাহলে বুঝতে হবে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম হয়েছে।

সারা দিন আপনার কেমন লাগছে এ বিষয়ে সচেতন হোন। আপনি কি সব সময় ঘুম ঘুম ভাব অনুভব করছেন? আপনার কি সারা দিন শক্তি কম মনে হয় বা অবসন্ন লাগে বা কাজ করতে গেলে ঘুম আসে? এসব সমস্যা হলে বুঝতে হবে হয়তো আপনার রাতের ঘুম ভালো হয়নি। আপনার যদি ঘুম ঘুম ভাব লাগে, তাহলে আপনার আরো ঘুমানো প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..