× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ঘর ভেঙে চাপা পড়ে ভোলায় দুজন নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

ভোলা প্রতিনিধিঃ ভোলার ঘূর্ণিঘড়ে ঘর ভেঙে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তজুমদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তজুমদ্দিন এলাকার নয়নের স্ত্রী রেখা বেগম(৩৫) এবং একই এলাকার মফিজের ছেলে  মো. আকরাম হোসেন (১২)।

এ ছাড়া ঘূর্ণিঝড়ে  জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব ঘটনায় ঘর ও গাছের নিচে চাপাপড়ে অর্ধ শত লোক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) মো. সেলিম উদ্দিন জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে  জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ঘর ও গাছের নিচে চাপা পড়ে অনেক লোক আহত হয়েছে। এ ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছে।

ডিসি আরো জানান, নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পরে প্রয়োজনে নিহতের পরিবারকে আরো আর্থিক সাহায্যের আশ্বাস দেন তিনি।

ঘূর্ণিঝড় মোকাবিলায়  ভোলার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তুত রয়েছেন বলেও জানান এ জেলা প্রশাসন কর্মককর্তা ।


এ ক্যটাগরির আরো খবর..