× Banner
সর্বশেষ
৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু

ধামইরহাটে ঘরে বসেই পাওয়া যাচ্ছে এনআইডি সেবা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
ঘরে বসেই এনআইডি সেবা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের মানুষ এখন গৃহবন্দি, অনেক উপজেলায় লকডাউন থাকায় সাধারণ মানুষ ঘর থেকে বের হতে না পারায় দূর্বিসহ জীবন যাপন করছেন।

সরকারী নির্দেশনা মোতাবেক জরুরি সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠান চালু থাকলেও ইতিপূর্বে সকল অফিস থেকে একটানা ৯টা থেকে ৫ টা পর্যন্ত যে সেবা সাধারণ মানুষ পেত, বর্তমান করোনা ভাইরাস মোকাবিলায় সরকারী নির্দেশনা মোতাবেক অনেক সরকারী দপ্তর সেবার পরিধি সীমিত রেখেছেন।

উপজেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের মধ্যে অন্যতম উপজেলা নির্বাচন অফিস। যে অফিস থেকে নিয়মিত ভাবে স্মার্টকার্ড প্রদান, নাম-ঠিকানা ও জন্ম তারিখ সংশোধনসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই অফিসের সেবা গ্রহীতাদের সুবিধার্থে সারাদেশে ও উপজেলা পর্যায়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, ঢাকা’র প্রচেষ্টায় অনলাইনেই ওই সকল সেবা এখন ঘরে বসে থেকেই সেবা গ্রহীতারা পাচ্ছেন। এতে করে কাউকে জরুরি প্রয়োজনে নির্বাচন অফিসে আসতে হচ্ছে না।

অনলাইনে এমন সেবা গ্রহণকারী মো. রবিউল ইসলাম তার অনুভুতি প্রকাশ করে বলেন, নির্বাচন অফিস বন্ধ থাকলেও আমি ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে (services.nidw.gov.bd) উল্লেখিত এই ওয়েব সাইট ভিজিট করে জাতীয় পরিচয় পত্র নম্বর গ্রহণ করতে পেরেছি।’

উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন বলেন, “জাতীয় পরিচয় পত্র মানুষের প্রাত্যহিক জীবনে অতিব জরুরি হওয়ায় বর্তমান পরিস্থিতিতে মানুষ ঘরে বসেই নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এই জরুরি সেবা গ্রহণ করে উপকৃত হতে পারবেন। এতে করে উপজেলার প্রান্তিক পর্যায়ে মানুষের দুর্ভোগ লাঘব হবে।”


এ ক্যটাগরির আরো খবর..