× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর উভয়পাশে ৪০কিমি যানজট

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের রসুলপুর ও সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় কয়েক ঘণ্টা সেতুর টোলপ্লাজা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। তবে শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্টে পড়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার কারণে সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে রোববার মধ্যরাত থেকে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য কয়েক ঘণ্টা সেতুর উপর দিয়ে যান চলাচল করতে পারেনি। তাই সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পড়ে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। টোল আদায় বর্তমানে চলমান থাকলেও কুয়াশার মাত্রা বেশি থাকায় ধীরগতিতে যান চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, রোববার রাত ১০টার পর থেকেই কুয়াশা বেড়ে যায়। রাত সাড়ে ১১টার পর এর তীব্রতা আরও বাড়তে থাকে। এরপরে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। রাতে টোল আদায় শুরু হলেও মহাসড়কটিতে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..