× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

গয়াহরি আখড়ার সেবাইত এর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার অধীনে থাকা গয়াহরি শ্রীশ্রী গবিন্দ জিউড় আখড়ার সেবাইত হরিদাস মোহন্তের বিরুদ্ধে আখড়ার সম্পত্তি বন্ধক, লীজ, জমির শ্রেণী পরিবর্তন ও মাটি বিক্রি করে প্রায় এক কোটি টাকা একক ভাবে ভোগ ও আত্মসাত করায় তার বিরুদ্ধে গ্রামবাসী গনস্বাক্ষর দিয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমির নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ,ওই শ্রীশ্রী গবিন্দ জিউড় আখড়া ও তার সম্পত্তি গয়াহরি মৌজাস্থ ৮৮ খতিয়ানের ৪০৮, ৪০৯ ও ৪৮১ দাগের অবস্থিত এবং অত্যান্ত প্রাচীন ও স্বনামধন্য আখড়া। সনাতন ধর্ম মতে বিভিন্ন সেবাইত আখড়ার সম্পত্তি দেখাশোনা ও রক্ষনাবেক্ষনসহ সেবা ও পূজা চালিয়ে যান।

এমনকি সনাতন ধর্মের রীতি অনুযায়ী সেবাইতগন অবিবাহিত থাকেন এবং বিভিন্ন শিষ্যদের পোষ্য হিসেবে লালন-পালন করে সেবাইত ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব দিয়ে যান। এরই ধারাবাহিকতায় উক্ত আখড়ার দায়িত্ব পান হরিদাস মোহন্ত। কিন্তু তিনি দায়িত্ব পাবার পর আখড়ার সম্পত্তি বন্ধক. লীজ, শ্রেণী পরিবর্তন, মাটি বিক্রি করে প্রায় ১ কোটি টাকা একক ভাবে আত্মসাত করেন। গ্রামবাসী আখড়ার জমির শ্রেণী পরিবর্তন ও মাটি বিক্রির ব্যাপারে হিসাব-নিকাশ চাইলে তাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন সেবাইত হরিদাস মোহন্ত।

কোন উপায় না পেয়ে গ্রামবাসী মধ্যে ৩৬ জন লোক গণস্বাক্ষরিত একটি অভিযোগ গত ২৫ এপ্রিল সেবাইত এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীর নিকট অভিযোগ দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..