× Banner
সর্বশেষ
আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পর্তুগাল

admin
হালনাগাদ: রবিবার, ২৫ জুন, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে উঠে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। গতকাল শনিবার রাতে নিউজিল্যান্ডকে ৪-০ গোলে সহজেই হারিয়ে তারা নিশ্চিত করেছে শেষ চারের খেলা।

সেন্ট পিটার্সবার্গে পর্তুগালের সহজ জয়ে সূচনা গোলটি এসেছে দলটির সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন এই রিয়াল মাদ্রিদ তারকা। নিউজিল্যান্ডের ডোয়েল তাঁদের ডি-বক্সে ফাউল করেন দানিলোকে। পেনাল্টি থেকে কোনাকুনি শটে বল জালে জড়াতে মোটেও ভুল করেননি রোনালদো।

চার মিনিট পর বার্নার্ডো সিলভা ব্যবধান দ্বিগুণ করেন। শেষ ১০ মিনিটে আরো দুটি গোল করে দলের সহজ জয় নিশ্চিত করেন আন্দ্রে সিলভা ও ন্যানি।

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে খেলা নিশ্চিত করে পর্তুগাল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে সেমিফাইনালে মেক্সিকোও।

কাজান অ্যারেনায় স্বাগতিক রাশিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকেট পায় মেক্সিকো।

ম্যাচের ২৫ মিনিটে আলেক্সান্দার সেমদোভ রাশিয়াকে এগিয়ে দেন (১-০)। ৫ মিনিট পর মিগুয়েল হেরারার লম্বা পাস থেকে মেক্সিকানদের সমতায় ফেরান আলেহান্দ্রো রাজো (১-১)। ৫২ মিনিটে ২-১ করেন রদ্রিগো বাহেনা।

 


এ ক্যটাগরির আরো খবর..