× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

গ্রামবাসীর হাতে আটক হলো বিরল প্রজাতির মেছো বাঘ

admin
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্নাঃ  মাগুরার সদর উপজেলার মঘি ইউনিয়নের ছয়চার গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী। আজ শুক্রবার সকালে এটি বনবিভাগের কাছে হস্তান্তর  করেছে পুলিশ।

সদর থানায় গিয়ে দেখা গেছে, সেখানে রাখা মেছো বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে।  গায়ের রং ধূূসর। বাঘটিকে দেখতে শতশত উৎসুক মানুষ সেখানে ভীড় জমায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী আসাদুজ্জামান জানান, শুক্রবার  ছয়চার গ্রামের হাবিবুর রহমানের  বাড়ির মুরগীর ঘরে ঢুকে পড়ে বাঘটি। পরে পরিবারের লোকজন কৌশলে দরজা বন্ধ করে এলাকাবাসীর সহযোগিতায় বাঘটি আটক করেন। পরে পুলিশ বাঘটিকে উদ্ধার করে সদর থানার হেফাজতে আনে।

জেলা বন সংরক্ষণ কর্মকর্তা শ্যামল কুমার মিত্র জানান, বাঘটি মেছো প্রজাতির। এটি কিছুটা আঘাতপ্রাপ্ত। এ কারণে  দ্রুত খুলনায় বিভাগীয় বন সংরক্ষকের কার্যালয়ে পাঠানো হয়েছে। খাবারের সন্ধানে এটি লোকালয়ে ঢুকে পড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..