× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

মণীষ চন্দ্র বিশ্বাস,গৌরনদী

গৌরনদীতে স্বাস্থ্য সচিবের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০২২
চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন

বরিশালের গৌরনদী-আগৈলঝাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ লোকমান হোসেন মিয়া।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গৌরনদীর বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়, সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের চক্ষু সেবা ক্যাম্প ও উপজেলা হাসপাতালে ছানি অপারেশন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব।

এসময় উপস্থিত ছিলেন ন্যশনাল আই কেয়ার হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..