× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে সাংবাদিক এস.এম. জুলফিকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
জুলফিকারের ওপর হামলার
জুলফিকারের ওপর হামলার

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি এস.এম. জুলফিকারের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে গৌরনদী প্রেসক্লাব।

সোমবার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির

সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরআসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, খোকন আহাম্মেদ হীরা, মনীষ চন্দ্র বিশ্বাস, উত্তম কুমার দাস, বদরুজ্জামান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আমীনা আক্তার সোমা, সদস্য বিএম বেলাল, কাজী আল-আমীন, এস. এম. মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মো. হাসান মাহামুদ, মোল্লা ফারুক হাসান এবং গৌরনদী সাংবাদিক ফোরামের সেক্রেটারি মো. মেহেদী হাসান

বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রসঙ্গত, গত রোববার (২ আগস্ট) উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড় এলাকায় এস.এম. জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় দায়ের করা মামলায় কয়েকজনকে আসামি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামি সবুজ হাওলাদারফারুক উকিলকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..