× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৪ জুন, ২০২৪
সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বাটাজোর বাইচখোলা নামক এলাকায় আজ সোমবার সকালে ট্রাক চাঁপায় দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন-গৌরনদীর সাকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যান চালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, ভোরে আগরপুর থেকে মাছ ক্রয়ের জন্য প্রতিদিনের ন্যায় ব্যাটারীচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল।

পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামকস্হানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়াগতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাঁপা দেয়।

এতে ঘটনাস্হলেই মাছ ব্যাবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী ঘটনাস্থলেই নিহত হয়।

ওসি আরও জানিয়েছেন, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..