× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

গৌরনদীতে বিরোধপূর্ণ জমিতে ফিলিং স্টেশন নির্মাণ আদালতের সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
আদালতের সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থলে বিরোধপূর্ণ জমিতে একটি পক্ষ ‘আরিফ ফিলিং স্টেশন’ নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রতিপক্ষ কটকস্থল গ্রামের মো.হীরা মাঝি উক্ত জমির মালিকানা নিয়ে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে ট্রাইব্যুনালের বিচারক বিরোধপূর্ণ জমির উপর সকল কার্যক্রম স্থগিতের নিদের্শ দেন।

আদালতের নির্দেশ পাওয়ার পর বুধবার রাতে মো. হীরা মাঝি তার জমিতে বাঁশ দিয়ে বেড়া দিয়ে ফিলিং স্টেশনে যানবাহন প্রবেশ বন্ধ করে দেন। এ নিয়ে হারুন অর রশিদ বেপারী ও মো. হীরা মাঝি পক্ষের মধ্যে উত্তেজন বিরাজ করছে। গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, গৌরনদী উপজেলার তাঁরাকুপি মৌজার বিএস খতিয়ান নং–২৯৫ এর ৫৮ শতাংশ জমি নিয়ে ২০১৬ সালে জমির মালিকানা নিয়ে ওই গ্রামের হারুন অর রশিদ বেপারী ও আ. লতিফ বেপারী গংকে বিবাদী করে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মো. হীরা মাঝি। মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৭ জুলাই ঘোষিত রায়ের কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়।

পরবর্তীতে চলতি বছর ৪ আগস্ট নথি তলব ও যাচাই বাছাই শেষে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শেখ ফারুক হোসেন বিরোধীয় ৫৮ শতাংশ জমিতে ডিক্রির সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।

মো. হীরা জানান, বুধবার ২৪ সেপ্টেম্বর বিকেলে আদালতের রায়ের কপি পাওয়ার পর আরিফ ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ রাখার জন্য হারুন অর রশিদ বেপারীকে অনুরোধ করা হয়। কিন্তু হারুন অর রশিদ বেপারী আদালতের নির্দেশ অমান্য করে ফিলিং স্টেশনের কার্যক্রম চলমান রাখেন। পরবর্তীতে বুধবার রাতে আরিফ ফিলিং স্টেশনের প্রবেশ পথে বাঁশ দিয়ে বেড়া দেয়া হয়। ফলে ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য হারুন অর রশিদ বেপারী মুঠো ফোনে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেন নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল মোল্লা বলেন, ‘আমরা ৯৯৯-এ ফোন পেয়ে এসে দেখি একটি ফিলিং স্টেশনের সামনে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। যে পক্ষ বেড়া দিয়েছেন, তারা জানান, বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ডিক্রিকৃত জমির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ রয়েছে। আমি উভয় পক্ষকে উত্তেজিত না হয়ে কাগজপত্র নিয়ে থানায় এনে সমাধান করতে বলা হয়েছে’।


এ ক্যটাগরির আরো খবর..