× Banner
সর্বশেষ
সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা?

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে বিধবাকে গণধর্ষন

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
বিয়ের প্রলোভনে ধর্ষণ

বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এক বিধবা নারীকে (৩৫) গণধর্ষণ করে ভিডিও ধারনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলার বার্থী এলাকায়। ভুক্তভোগি নারী উজিরপুর উপজেলার মশাং গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বার্থী এলাকায় বোনের বাড়িতে যাওয়ার সময় অজ্ঞাত এক যুবক ওই নারীর হাত থেকে মোবাইল ফোন নিয়ে দৌড় দিলে সে ওই যুবকের পিছনে ছুটতে থাকে। এরইমধ্যে অজ্ঞাত আরো ২/৩ জন যুবক এসে ভুক্তভোগির মুখ চেপে ধরে পরিত্যক্ত একটি ঘরের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষন করে।

পরে রাত আড়াইটার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..