× Banner
সর্বশেষ
অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা

গৌরনদীতে থ্রী হুইলার থেকে চাঁদাবাজির সময় দুইজন আটক

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Extortion-in-Gournadi.jpg

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিকরোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমন প্রতিরোধে সারাদেশের ন্যায় বরিশালেও দুরপাল্লা রুটের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ সুযোগে মহাসড়কে জরুরি কাজে বের হওয়া যাত্রী নিয়ে চলাচল করা থ্রী হুইলার থেকে প্রকাশ্যে চাঁদাবাজির সময় দুই চাঁদাবাজকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, লকডাউনের শুরু থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বসে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির মদদে প্রকাশ্যে থ্রী-হুইলার থেকে চাঁদাবাজি করে আসছিলো কতিপয় যুবক। সোমবার দুপুরে বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে গৌরনদী মডেল থানার চৌকস ওসি মোঃ আফজাল হোসেনের নির্দেশে সাদাপোশাকে উপ-পুলিশ পরিদর্শক শাহজাহানসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় প্রকাশ্যে থ্রী-হুইলার থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় হাতেনাতে পুলিশ স্থানীয় রাকিব বেপারী ও তুষার হাওলাদার নামে দুই যুবকে আটক করে।

এরপূর্বে রবিবার বিকেলে থানা পুলিশ ভুরঘাটা এলাকা পরিদর্শন করে চাঁদাবাজি বন্ধের হুশিয়ারী দিয়েছিলেন। কিন্তু থানা পুলিশের নির্দেশ অমান্য করে চাঁদাবাজরা প্রতিটি থ্রী-হুইলার থেকে জোরপূর্বক একশ’ টাকা করে চাঁদা করে আসছিলো। গৌরনদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহজাহান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..