× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

নোয়াখালী প্রতিনিধি

গোয়েন্দা পুলিশের হাতে ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০২২
ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।  গ্রেপ্তারকৃতরা হলো, সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত হাফেজ উল্যাহর ছেলে খাইরুল ইসলাম আজাদ(৩৫) ও একই গ্রামের মো. শাহজাহানের ছেলে মো.সাজিদ হোসেন পয়েল (২৯)।

মঙ্গলবার (২১ জুন) রাত পৌনে আটটার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ  এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়লদ্ধ নগদ দশ হাজার তিনশত টাকা জব্দ করা হয়।

এসপি আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে। ওই মামলায় বুধবার সকালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..