× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী বেনাপোল পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার  -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

গোলাপগঞ্জে ফের নিম্নাঞ্চল প্লাবিত, শত মানুষ পানিবন্দি

admin
হালনাগাদ: শনিবার, ১ জুলাই, ২০১৭

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জঃ গোলাপগঞ্জে গত কয়েকদিনের দিনের বর্ষণ, পাহাড়ি ঢল ও কুশিয়ারা পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আবারও উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে।দুই মাস আগের বন্যার ক্ষত কাটিয়ে ওঠতে না ওঠতেই আবারও উপজেলার নিম্নাঞ্চল গুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

জানা যায়, ঈদের দু দিন আগ থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর ডাইকের উপর দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করে। নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও হায়র বিল পরিবেষ্টিত শরীফগঞ্জ, বুধবারীবাজার, শরিফগঞ্জ, উত্তর বাদেপাশা ও ভাদেশ্বর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে।

আমুড়া ইউনিয়নের ঘাগুয়া, শিকপুর, বুধবারীবাজারের কটলিপাড়া, আওই, বাণিগ্রাম, বহরগ্রাম, ছত্রিশ, কালিজুরী বাগিরঘাটসহ প্রায় ১৬টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকে ঘর-বাড়ি ফেলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন।

ঢাকাদক্ষিন ইউনিয়নের ইসলামপুর, সুনামপুর, নোয়াইঘাট, ভাদেশ্বর ইউনিয়নের কুলিয়া, মাশুরা, শেখপুর, ফতেহপুর গোয়াসপুরসহ ৮/১০টি গ্রামের মানুষ বন্যায় আক্রান্ত বলে জানা গেছে। উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকোনা, মুল্লাকোনা, ছয়ঘরী, বাগলা, গোলাপনগর, সুপাটেক, শান্তিবাজারসহ অনেক গ্রাম বন্যায় আক্রান্ত। শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই, কাদিপুর, নুরজাহানপুর, ইসলামপুর, কালিকৃষ্ণপুর, রাংজিয়লসহ আরো অনেক গ্রাম বন্যায় আক্রান্ত হয়েছে।এসব এলাকার রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে শত শত মানুষ পড়েছে মহা দুর্ভোগে।

নদীপাড়ের বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন। গেলো বন্যার ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবারো এ বন্যায় চরম ভোগান্তি আর হতাশা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার শরীফগঞ্জ ও উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিদর্শন করেন সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব শহিদুল ইসলাম চৌধুরী। তিনি উত্তর বাদেপাশা ইউনিয়নের বন্যা আক্রান্ত ক্ষতিগ্রস্থ জনসাধারনের মাঝে নগদ অর্থ বিতরণ করেন । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, শরিফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম এ মুহিত হিরা।

জানা যায়, উপজেলার ক্ষতিগ্রস্ত অন্যান্য ইউনিয়নেও পর্যায়ক্রমে খাদ্যশষ্য ও অর্থ বিতরণ করা হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..