× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

গোলাপগঞ্জে কুশিয়ারায় ধরা পড়লো ৬২ কেজি ওজনের বাঘ মাছ

admin
হালনাগাদ: বুধবার, ১ মার্চ, ২০১৭

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়লো ৬২কেজি ওজনের একটি বাঘ মাছ। এ মাছটি উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের বাগলা নামক স্থানে কুশিয়ারা নদী থেকে বুধবার ভোর রাতে মনাই মিয়া নামে এক জেলের জালে ধরা পড়ে। মাছটি দেখার জন্য উপজেলার দূর দূরান্ত থেকে শত শত উৎসুক জনতা ভীড় জমান।
জানা যায়, মঙ্গলবার রাতে ফেঞ্চুগঞ্জের জেলে মনাই মিয়া ও তার সহযোগী জেলে কুশিয়ারা নদীতে নৌকা দিয়ে মাছ ধরছিলেন।বুধবার ভোরে হঠাৎ তাদের জালে আটকা পড়ে বাঘ মাছটি।অনেক কৈশলে তারা মাছটি নৌকায় তুলেন সক্ষম হন। পরবর্তীতে মাছটি ফেঞ্চুগঞ্জ বাজার থেকে গোলাপগঞ্জ উপজেলার কালিজুড়ী গ্রামের আকমল আলী ও অলিউর রহমান মাছটি ৬৫ হাজার টাকায় পাইকারী দরে কিনে বুধবারীবাজার নিয়ে আসেন।মাছটি দেখার জন্য বুধবারীবাজারে লোকদের ভীড় জমে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মাছটি এখনো বিক্রি হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..