× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০২০
বিদ্যালয়ে অনলাইন ক্লাস

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হওয়ায় সব শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি। ঠাকুরগাঁও সদর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইনে ক্লাস নিচ্ছে সরকারির নির্দেশে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্থগিত রয়েছে এইচএসসি পরীক্ষা। ছুটির মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সাংসদ টেলিভিশনে প্রথমিক ও মধ্যমিকের ক্লাস নেয়া হচ্ছে।
গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় এবার উচ্চ মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন প্রধান শিক্ষক মোঃ শাহজাহান-ই-হাবিব।
প্রধান শিক্ষক প্রতিটি শিক্ষার্থীর সাথে অনলাইন ক্লাস করার জন্য মুঠোফোনে যোগাযোগ করছেন। প্রধান শিক্ষক আরও বলেন প্রতিদিন দশটি  করে ক্লাস নেওয়া হয় অনলকইনে।
এ বিষয়ে একজন অভিভাবক নুরুল ইসলাম বলেন প্রধান শিক্ষকের অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রুবেল ইসলাম বলেন আমি বাসায় অনলাইনে ক্লাস করতেছি আমাদের খুব উপকারে আসতেছে।
 সরেজমিনে গিয়ে দেখাযায়, অনলাইন ক্লাস চলছে ক্লাস নিচ্ছেন সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সহ আরো অনেক শিক্ষক শিক্ষিকারা।


এ ক্যটাগরির আরো খবর..