× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

গির্জার সিস্টার কোয়ার্টারে ডাকাতি ॥ নৈশ প্রহরীসহ ৪ জন আটক

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর :(০৬-০৩-১৬)মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া ক্যাথলিক চার্চের সিস্টার কোয়ার্টারে ডাকাতি সংঘঠিত হয়েছে। শনিবার দিবাগত রাতে ঘরের মধ্যে সিস্টারদের বেঁধে রেখে নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা । পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গির্জার নৈশ প্রহরী ব্রনো মন্ডল ও হারা মন্ডল সহ ৪জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, নৈশ প্রহরী ব্রনো মন্ডল ও হারা মন্ডল, ডাকাত দলের সদস্য ভবরপাড়া গ্রামের বিকাশ মন্ডল ও বাগোয়ান গ্রামের ফারুক হোসেন। আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, শনিবার দিবাগত রাতে গির্জার সিস্টার কোয়ার্টারের তালা ভেঙ্গে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। এ সময় সিস্টার মমতা মন্ডল ও মাদার তেরেজার হাত-পা বেঁধে লুটপাট চালিয়ে কিছু নগদ টাকা লুট করে নিয়ে স্থান ত্যাগ করে তারা।

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল রাতেই অভিযান চালিয়ে গির্জার দুই নৈশ প্রহরীকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে সকালে একই গ্রাম থেকে ডাকাত দলের দুই সদস্যকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গির্জার সাথে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..