× Banner
সর্বশেষ
ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহনন

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোর জেলার মণিরামপুরের পল্লীতে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চম্পা (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত গভীররাতে উপজেলার নাদড়া গ্রামে এঘটনা ঘটে। তবে কী কারণে তার এই আত্মহনন তা সঠিকভাবে জানা যায়নি। চম্পা ওই গ্রামের দিনমজুর আবুল কাশেমের মেঝমেয়ে। লেখাপড়া পাশাপাশি তিনি স্থানীয় একটি সেন্টারে সেলাইয়ের কাজ করতেন।

চম্পার মা ঝর্ণা বেগম জানান, পাঁচমেয়ে ও ছোট এক ছেলে নিয়ে তাদের অভাবের সংসার। শত কষ্টের মধ্যেও তিন মেয়েকে তারা এইচএসসি পাশ করিয়েছেন। এদের মধ্যে বড় ও সেঝমেয়েকে বিয়ে দিয়েছেন। আর মেঝ মেয়ে চম্পা জেলার সদর থানার ভাতুড়িয়া কলেজ থেকে এবছর এইসএসসি পাশ করে সরকারি এমএম কলেজে ভর্তির জন্য আবেদন করেন। তিনি জানান, শনিবার তার স্বামী আবুল কাশেম সেঝমেয়ের বাড়িতে বেড়াতে যান। রাত ১০ টার দিকে খাবার খেয়ে চম্পা তার ঘরে ঘুমাতে যান। পাশের ঘরে ঘুমান তিনি। রাত  আনুমানিক একটার দিকে টয়লেটে যাওয়ার জন্যে ওঠেন তিনি। তখন দেখতে পান চম্পার ঘরের দরজা খোলা। এসময় খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের সামনে নারকেলগাছের নিচে চম্পার ঝলসানো লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

এদিকে রবিবার সকালে চম্পার বাবা আবুল কাশেম থানায় এসে সংবাদ দিলে এসআই আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই আসাদুজ্জামান জানান, আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। চম্পার শোয়ার ঘর থেকে একটি ফায়ার বক্স ও একটি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..