× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

গাড়ির উপর নিজের সমস্ত রাগ উগরে দিচ্ছে বাঘ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
গাড়ির উপর উগরে দিচ্ছে বাঘ

ভারত প্রতিনিধিঃ মানুষ-পশু-পাখি নির্বিশেষে প্রতিদিনই স্যোশাল মিডিয়ায় নানান ধরণের ভিডিও ভাইরাল হয়। তবে যদি আবার বাঘ হয় তাহলে মোবাইলের এপ্রান্ত থেকে দেখতে মজা লাগলেও, মোবাইল স্ক্রীনের অপ্রান্তে থাকা মানুষটির ভয়ে রক্ত শূন্য হওয়ার যোগাড় হয়।

কিছুদিন আগেই আমরা দেখেছি হিমাচল প্রদেশ অঞ্চলে রাস্তায় পর্যটকদের মধ্যে আচমকাই এক বাঘ চলে আসে। কিন্তু সে মানুষকে কামড় দেওয়া তো দূর একটি আঁচড়ও দিল না। রীতিমত পোষ্য বেড়ালের মত মানুষের সঙ্গে খেলে বেড়ালো। কখনও পর্যটকদের জামার হাতা, তো কখনও তাদের চারপাশ দিয়ে ঘোরা।

তবে সম্প্রতি দিনে আরও একটি বাঘের ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। যা দেখে মজা পাওয়া তো দুরস্তর, ভিডিও দেখেই কারো কারো জ্ঞান হারাবার অবস্থা। ভিডিওটি বেঙ্গালুরুর বানেরঘাট্টা পার্কের। ১৫ ই জানুয়ারি এক মহিলা তাঁর নিজের প্রোফাইল থেকে এই ভিডিওটি শেয়ার করেন।

ভিডিওতে দেখা যায়, বেঙ্গালুরুর বানেরঘাট্টা পার্কে এক পর্যটকের গাড়ির উপর নিজের সমস্ত রাগ উগরে দিচ্ছে এক বাঘের ছানা। নিজের রাগের প্রকাশ ঘটাতে গাড়ির বাম্পার দাঁত দিয়ে প্রাণপণে টানতে থাকে বাঘের ছানা। গাড়ি মধ্যস্থ মানুষজন অনেক তাড়ানোর চেষ্টা করলেও বাঘ বাবাজি  নিজের রাগ দেখিয়ে গাড়ির বাম্পার টেনেই যাচ্ছে। এটি বয়সের দিক থেকে ছোট বাঘ বলে এযাত্রায় কোনভাবে বেঁচে গিয়েছেন গাড়ি মধ্যস্থ যাত্রীরা। তবে পূর্ণ বয়স্ক বাঘ হলে হয়তো আর রক্ষে ছিল না।


এ ক্যটাগরির আরো খবর..