× Banner
সর্বশেষ
আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু

গানিস্তানের রাজধানী কাবুলে বোমার বিস্ফোরণ নিহত জেলা পুলিশপ্রধান

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলায় দেহরক্ষীসহ এক জেলা পুলিশপ্রধান নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

১০ ফেব্রুয়ারী  বুধবার শহরটিতে মোট চারটি বোমার বিস্ফোরণ হয় বলে রয়টার্স জানিয়েছে।

এ দিন তিনটি জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলায় কাবুলের ডিস্ট্রিক্ট ফাইভের পুলিশ প্রধান মোহাম্মাদ জাদি কোচাই তার দেহরক্ষীসহ নিহত হয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এ কথা জানিয়েছেন।

হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এ হামলার পরই অভিজাত এলাকায় আন্তর্জাতিক সেরেনা হোটেলের কাছে আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ হয়। তবে সেখানে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত দুদশক ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে।

কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।

ডিস্ট্রিক্ট ফাইভ এলাকাটি কাবুল থেকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে যাতায়াতের প্রধান কেন্দ্র ।


এ ক্যটাগরির আরো খবর..