× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

গাজীপুর নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আ’লীগ প্রার্থীর আবেদন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাইকোর্টের দেয়া  স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।সোমবার চেম্বার জজ আদালতে তার পক্ষে আবেদন করেন অ্যাডভোকেট এসএম শফিকুল ইসলাম।

এই বিষয়ে শফিকুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে ২টি আবেদন করা হয়েছে। একটি রিটের পক্ষভুক্ত হওয়ার জন্য এবং অপরটি হাইকোর্টের দেয়া গাজীপুর সিটির নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য। এদিন দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জাহাঙ্গীর আলম বলেন, আমি চলমান প্রক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন চাই। তাই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করব।

এর আগে দুপুর ১২টার দিকে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। মঙ্গলবারের কার্যতালিকার প্রথম দিকে রয়েছে তার আবেদনটি। আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক রিট আবেদনের শুনানি শেষে রোববার  বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন স্থগিত করেন।

সাভারের শিমুলিয়া ইউনিয়নের ৬টি মৌজা অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে এই আবেদন করেন শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ।


এ ক্যটাগরির আরো খবর..