গাগা প্রেমে পড়েছেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ অভিনেতা রেনারের

৯১ তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্র্যাডলি কুপারের সঙ্গে পারফর্ম করেন সংগীতশিল্পী লেডি গাগা। তখন একটি গুঞ্জন উঠেছিল, গাগা কি ব্র্যাডলির প্রেমে পড়লেন? কিন্তু গণমাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে অন্য কিছু। কুপার নয়, গাগা প্রেমে পড়েছেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ অভিনেতা জেরেমি রেনারের।

ক্রিশ্চিয়ান ক্যারিনোর সঙ্গে ছাড়াছাড়ির পর কুপারের সঙ্গে লেডি গাগার প্রেমের গুঞ্জন ছড়ায়। দুজন একসঙ্গে করেছেন আ স্টার ইজ বর্ন ছবিটি। এমনকি ছবিটি দিয়ে গাগা অস্কারও জিতে নিয়েছেন। তাই তাঁদের দুজনের প্রেম নিয়ে বেশ সরগরম হয়েছিল হলিউড। এমনকি গাগার গর্ভধারণের খবরও চলে আসে বিভিন্ন মাধ্যমে। পরবর্তী সময়ে জানা গেল সবই ভুয়া খবর। কিন্তু এর মানে এই নয় যে লেডি গাগার জীবনে অন্য কেউ নেই।

সম্প্রতি খবর বেরিয়েছিল, অভিনেতা জেরেমি রেনারের সঙ্গে লেডি গাগাকে দেখা গেছে ঘুরে বেড়াতে। আগের খবরগুলোতে কেউ খুব একটা কান দেয়নি। কারণ দুজন একসঙ্গে ঘুরতে যাওয়া মানেই তাঁদের মধ্যে প্রেম আছে, এমনটি নয়। তবে বর্তমানে বেশ জোর দিয়েই বলা হচ্ছে, দুজনের মধ্যে প্রেম আছে। তাঁদের দুজনকে বিভিন্ন উৎসবে ও অবসরে একসঙ্গে ঘুরতে যেতে দেখা গেছে কয়েকবার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।