× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

গাইবান্ধায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

এম মতিযার রহমান, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুরে বিনয় চন্দ্র (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়ায় নিজ বাড়ির আঙিনা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিনয় পালানপাড়ার খগেন্দ্র নাথের ছেলে। তিনি স্থানীয় ধাপেরহাট বাজারে কাঁচামাল বিক্রি করতেন। স্থানীয়রা জানায়, রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন বিনয়।

পরে বাড়ির আঙ্গিনায় তার গলাকাটা মৃতদেহ দেখতে পায় নিহতের স্বজন ও স্থানীয়রা। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ব্যবসায়ীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..