× Banner
সর্বশেষ
সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক সাপে কাটে গ্রামে, চিকিৎসার ভরসা করতে হয় শহরে বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা

ঝিনাইদহ কালীগঞ্জে গাঁজাসহ ব্যবসায়ী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ তবিবুর রহমান তুষার (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের মৃত-জব্বার মেম্বরের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯ টার সময় মঙ্গলপৈতা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী তবিবুর রহমান তুষারকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে ২’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..