× Banner
সর্বশেষ
পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

ঝিনাইদহে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদাণ করেছে সেনাবাহিনী।

আজ সকাল থেকে বিকাল পর্যন্ত মহেশপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন। দিনব্যাপী এ ক্যাম্পে সেনাবাহিনীর ৭ জন ও ৩ জন বেসামরিক চিকিৎসক ৫ শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদাণ করে।

ক্যাম্পের পরিচালনায় ছিল ৫৫ পদাতিক ডিভিশনের জুনিয়র টাইগার্স ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স। দুপুরে মেডিকেল ক্যাম্প পরিদর্শণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক বিগ্রেড কমান্ডার জেনারেল এবিএম ফয়সাল বাতেন।

এসময় ২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাসির উদ্দিন, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..