× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ঝিনাইদহে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জুন, ২০২০
গর্ভবতী মায়েদের জন্য মেডিকেল

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদাণ করেছে সেনাবাহিনী।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন। দিনব্যাপী এ ক্যাম্পে সেনাবাহিনীর ৫ জন ও ৩ জন বেসামরিক চিকিৎসক ৩ শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদাণ করে। ক্যাম্পের পরিচালনায় ছিল ৫৫ পদাতিক ডিভিশনের জুনিয়র টাইগার্স ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স।

এসময় উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এ বিএম ফয়সাল বাতেন, ২ ইস্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাসির উদ্দিন আহমেদ।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা একাধিক নারী জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে পরিপূর্ণ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চিকিৎসা পরামর্শের পাশাপাশি ওষুধ, সাবান ও হ্যান্ড সেনিটাইজার প্রদান করা হয়েছে।

এসময় কর্মকর্তারা জানান, সেনা প্রধানের নির্দেশে করোনাকালে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তারা এ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা এ কর্মকান্ডে অংশগ্রহণ করতে পেরে গর্ববোধ করছেন।


এ ক্যটাগরির আরো খবর..