× Banner
সর্বশেষ
জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সবুর সভাপতি, সাধারণ সম্পাদক বনি নির্বাচিত

আঞ্চলিক প্রতিনিধি

গরুর খামার করে নিজে স্বাবলম্বীর পাাপাশি অনুকরণীয় দৃষ্টান্ত স্থপান করেছ আগৈলঝাড়ার শামিম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ মে, ২০২৫
অনুকরণীয় দৃষ্টান্ত

অদম্য ইচ্ছা ও মনোবলের কারণে নিজে নিজের খামারে স্বাবলম্বী হবার পাাপাশি অন্যর জন্য অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের শামিম শিকদার।

তিনি বলেন, আমি ঢাকাতে একটি বেসকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। চাকরি করা আমার ভালো লাগেনি। তাই ১৩ বছর পূর্বে চাকরি ছেড়ে গ্রামে এসে বাবার এক একর জমির ওপরে প্রথম ঘর নির্মান করে ২০টি গরু ক্রয়ের পর খামারের যাত্রা শুরু করি। এরপর ধীরে ধীরে আরো দুটি ঘর ও একটি দোতলা দালান নির্মাণ করা হয়। ওই দালানের প্রথম ও দ্বিতীয় তলায় গরু পালন করা হয়। বর্তমানে আমার খামারে গাভী ও ষাঁড় মিলিয়ে ২৮০টি গরু রয়েছে।

যুবক শামিম শিকদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের সেকেন্দার আলী শিকদারের ছেলে। শামিম তার নিজ বাড়িতেই গড়ে তুলেছেন গরুর থামার ও সমন্বিত মাছ চাষ। যার নাম দিয়েছেন বাশাইল রাইয়ান ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্ম।

শখের বসে ১৩ বছর পূর্বে ২০টি গাভি ও ষাঁড় ক্রয়ের পর খামার শুরু করেন শামিম সিকদার। তার সেই শখের খামারে এখন ২৮০টি গরু। এর সাথে যোগ হয়েছে পুকুরে মাছ চাষ। সমন্বিত সেই খামার থেকে খরচ বাদে এখন তার মাসে আয় হচ্ছে প্রায় চার লাখ টাকা।

শামিম সিকদার জানিয়েছেন, বর্তমানে তার খামারে দেশি-বিদেশি জাতের ৫০টি গাভী, ২৩০টি ষাঁড় এবং এক একরের দুটি পুকুরে মাছের খামার রয়েছে। চার একর জমিতে তিনি খামারের গরুর খাবারে জন্য ঘাস চাষ করেছেন। এসব দেখাশোনা করতে খামারে সারাবছর বেতনভুক্ত ১০ জন শ্রমিক কাজ করছেন।

সরেজমিনে দেখা গেছে, দুটি পুকুরের মাঝখানে গরু রাখার দুটি শেড ও একটি দোতলা দালান। দুটি শেডে বিদেশী জাতের গাভী ও বাছুর এবং দালানের প্রথম ও দ্বিতীয় তলায় ষাঁড় রাখা হয়েছে। এবারের কোরবানিতে বিক্রয়ের জন্য এ খামারে রয়েছে আকর্ষনীয় ষাঁড়।

শামিম শিকদার আরও বলেন, বর্তমানে খামারে প্রায় দুই কোটি টাকা বিনিয়োগ আছে। ১০জন স্থায়ী কর্মচারী কাজ করছেন। খরচ বাদে বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা আয় হচ্ছে। আমার ইচ্ছে খামারে যেন ৫০ জন মানুষের কর্মসংস্থান হয়। সেই লক্ষ্যে কাজ করছি। তিনি জানান, বর্তমানে খামারের গাভি দিয়ে প্রতিদিন তিনশ’ লিটার দুধ পাই। যা বাজারজাত করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। খামারে ষাট হাজার টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের গরু রয়েছে।

আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার বলেন, নতুন ননুন খামার সৃষ্টির লক্ষ্যে আমরা উদ্যোক্তাদের উৎসাহ দিয়ে থাকি। শামিম সিকদার সমন্বিত খামার গড়ে সফল হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, তাকে (শামিম) দেখে অনেকেই খামার গড়তে উৎসাহিত হচ্ছেন। দুধ বিক্রির বিষয়ে মিল্কভিটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাথে এবং খামারীদের সমস্বয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..