× Banner
সর্বশেষ
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

উলিপুরে খাদ্য গুদামে অভ্যন্তরীন গম সংগ্রহের উদ্বোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
গম সংগ্রহের উদ্বোধন

শাহীন মন্ডল, উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে অভ্যন্তরীন গম সংগ্রহ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উলিপুর খাদ্য গুদামে গম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হেমন্ত কুমার বর্মন, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখলেছুর রহমান, ত্রান সম্পাদক মনজুরুল সরদার বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কৃষক মাহফুজার রহমান বুলেট প্রমুখ।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় অভ্যন্তরিন গম সংগ্রহ ২০২০ এ ১ হাজার দুইশত ৪২ মেঃ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্যে উলিপুর উপজেলায় ৯৩ মেঃ টন গম সংগ্রহ করা হবে। যা ৩০ জুন পর্যন্ত চলবে।
সরকারি ভাবে প্রতিকেজি গমের মূল্য ২৮ টা নির্ধারন করা হয়েছে। একজন কৃষকের কাছ থেকে সর্বনিম্ন ১শ ৫০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেঃ টন গম সংগ্রহ করা যাবে। প্রথম দিন কৃষক আব্দুর রহমানের কাছে ৫শ কেজি গম ক্রয় করা হয়। কৃষকের সরবরাহকৃত গম ডাব্লিউকিউএসসি দ্বারা সরাসরি কৃষকের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..