বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ÔResearch to Market: Strengthening BangladeshÕsInnovation Ecosystem through Academia–Industry–Research PartnershipsÕ শীর্ষকগোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, ‘গবেষণা ও উদ্ভাবনকে জাতীয়উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করতে হবে।
আমরা এমন এক সময়েরদিকে এগুচ্ছি যেখানে বৈজ্ঞানিক অগ্রগতি ও প্রযুক্তির প্রয়োগই অর্থনৈতিকপ্রতিযোগিতার মূল নির্ধারক হবে।’উপদেষ্টা বলেন, ‘আমাদের গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে সেতুবন্ধ গড়েতুলতে হবে।
গবেষণায় বিনিয়োগ করা সরকারের অর্থ যেন উৎপাদনশীলতা,কর্মসংস্থান ও টেকসই উন্নয়নে অবদান রাখে সে বিবেচনায় গবেষণা, উদ্ভাবন ওশিল্পের মধ্যে আন্তঃসংযোগ জোরদারে মন্ত্রণালয়ের উদ্যোগগুলো সময়োপযোগীএবং এর জন্য নীতিগত ও আর্থিক প্রণোদনা প্রয়োজন।ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে কৃষি, পশুপালন ও মৎস্য খাতেআমরা বিজ্ঞানকে সরকারি পর্যায়ে যতটা ভালোভাবে কাজে লাগাতে পেরেছি অন্যান্যখাতে ততটা এখনো ভালোভাবে কাজে লাগাতে পারিনি।
পিছিয়ে থাকা এ সকল ক্ষেত্রসহসামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিজ্ঞানীদের সাথে নীতিনির্ধারক, সরকার, গবেষক ওগবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। নতুন নতুন উদ্ভাবনও গবেষণা কাজে বিজ্ঞানীদের আরো মনোনিবেশ করার ওপর তিনি জোর দেন।বিশেষ অতিথির বক্তৃতায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, গবেষণারফলাফল বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে আমরা যথেষ্ট পিছিয়ে আছি।
নতুন
উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের গুরুত্ব ও উৎসাহ প্রদানের সুযোগ তৈরি করতে হবে।সভাপতির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ারহোসেন বলেন-‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এখন শুধু বিজ্ঞান সংক্রান্তনীতিমালা দেখভাল করে না; এটি ব্যবসায়িক প্রতিযোগিতা, রপ্তানি বৈচিত্র্য ওউদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির এক অনুঘটক হিসেবে কাজ করছে।
আমাদের লক্ষ্যগবেষণাকে অর্থনৈতিক শক্তিতে রূপ দেওয়া এবং উদ্ভাবনকে জীবনের অংশ করেতোলা।’গোলটেবিল বৈঠকে বিভিন্ন শিল্প ও শীর্ষস্থানীয় সংস্থার নেতৃবৃন্দ,
বায়োটেকনোলজি, ফিসারিজ সেক্টর, ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি, সরকারি ওবেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, শিক্ষকমন্ডলী, সরকারি পর্যায়েরকর্মকর্তা, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।