× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

আঞ্চলিক প্রতিনিধি

গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন ইউএনও

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
গণমাধ্যম কর্মীদের সহযোগিতা

বরিশালের গৌরনদী উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার সার্বিক উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।

সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদান করা রিফাত আরা মৌরি বলেন, প্রশাসন ও গণমাধ্যম কর্মীরা একে অপরের পরিপূরক।

সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য তৃণমূল পর্যায়ের প্রতিটি এলাকা পরিদর্শন করেন। যেকারণে তাদের চোখে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়টি সবচেয়ে বেশি ধরা পরে। সেইসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলে দ্রæত সকল সমস্যার সমাধান করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

গৌরনদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মো. হানিফ সরদার, এসএম জুলফিকার, এম আলমসহ অন্যান্যরা। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..