× Banner
সর্বশেষ
দেশে গণতন্ত্র এখন নির্বাসনে, মানবাধিকার ধুলায় পদদলিত -শেখ হাসিনা বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  নির্বাচনে জয়ের ব্যাপারে মরিয়া জামায়াতে ইসলামী সরস্বতী শুধু সনাতন ধর্মের পূজার বিষয় নন; সামগ্রিক সংস্কৃতির অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা পশ্চিম বঙ্গের বারাসাতের স্কুলে সরস্বতী পূজা করতে পারেনি হিন্দুরা নতুন দিল্লি থেকে প্রথমবার প্রকাশ্যে অডিও বার্তা শেখ হাসিনার বিজ্ঞান ও প্রযুক্তির ওপরই বিশ্বের অগ্রগতি নির্ভরশীল -শ্রম উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বেনাপোলে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল

পিআইডি

খেলাধুলাকে তরুণদের জনপ্রিয় করতে পারলে মাদকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করা সম্ভব -সমাজকল্যাণ সচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
সমাজকে মুক্ত করা সম্ভব

সাংস্কৃতিক চিত্তবিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করতে পারলে মাদকের মতো অভিশাপের হাত থেকে সমাজকে মুক্ত করা সম্ভব। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

সচিব আজ খুলনা জেলা স্টেডিয়ামে সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগের প্রতিষ্ঠানসমূহের নিবাসীদের দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সচিব বলেন, সরকারের ৯৬টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ২৯টি সরাসরি সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করে থাকে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যার উপকারভোগীর সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। প্রতিবছর আমাদের শিশুরা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আমাদের এ শিশুরা যেসব সুবিধা পেয়ে থাকে তার পরিধি আরো বৃদ্ধির প্রয়াস চলমান থাকবে। তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হিসেবেও উল্লেখ করেন।

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..