× Banner
সর্বশেষ
আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

খুলনায় বিএনপি নেতা শেখ হাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ খুলনা মহানগর বিএনপি নেতা শেখ হাফিজুর রহমানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

দলের সহ-দফতার তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্হী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শেখ হাফিজুর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

জানা গেছে, শেখ হাফিজুর রহমান হাফিজ কেসিসির ১৭নং ওয়ার্ড’র বর্তমান কাউন্সিলর এবং আসন্ন কেসিসি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী। তার বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনে নিজ দলীয় মেয়র প্রার্থীর পরিবর্তে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। এ নিয়ে দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..