× Banner
সর্বশেষ
দিল্লিতে উপদেষ্টার সঙ্গে ঘটনা অনাকাঙ্ক্ষিত, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয় – পররাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় লাখো তরুণ স্বেচ্ছাসেবক তৈরির তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না – অর্থমন্ত্রী সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা

ACP
হালনাগাদ: সোমবার, ২৫ মে, ২০২৬
খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা

ফরিদপুরের মধুখালীতে খাস খতিয়ানের জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

উপজেলার “মৌসুমী মাঠ” নামে পরিচিত মাঠটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় যুবক ও কিশোররা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা করে আসছিল।

তবে সম্প্রতি স্থানীয়রা দেখতে পান, রেলওয়ের কাজে ব্যবহারের জন্য মাঠের বিভিন্ন স্থানে পাথর, বালু ও ইট স্তুপ করে রাখা হচ্ছে। এতে খেলাধুলা বন্ধ হওয়ার উপক্রম হলে এলাকাবাসী বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৪ মে) বিকেল ৪টার দিকে সরেজমিনে মাঠ পরিদর্শনে যান মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, রায় , উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং খেলাপ্রেমীরা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, “এটি ১ নম্বর খতিয়ানের খাস জমি। মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত থাকবে। এখানে অন্য কোনো কাজে সামগ্রী ফেলে মাঠ নষ্ট করতে দেওয়া হবে না।”


এ ক্যটাগরির আরো খবর..