× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

ধামইরহাটে ৮৭ লক্ষাধিক টাকা বরাদ্দে দুটি খাল খননের উদ্বোধন করলেন সাংসদ শহীদুজ্জামান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
খাল খনন উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে ৮৭ লক্ষাধিক টাকা বরাদ্দে দুটি খাল পুনঃ খননের উদ্বোধন করা হয়েছে।

আজ ১৯ মার্চ বেলা ১১ টায় উপজেলার টুটিকাটা খাল ও ঘুকসী খাল পুনঃ খননের উদ্বোধন করেন বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

নওগাঁ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ঘুকসী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস)র সভাপতি কাউন্সিলর আব্দুল হাকিম, সম্পাদক শামীম রেজা, টুটিকাটা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস)র সভাপতি মোতারব মাস্টার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, যুবলীগের সহ-সভাপতি সেলিম মাহমুদ রাজু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী আলী হোসেন জানান, দুটি খাল পুনঃ খননে বরাদ্দ রয়েছে ৮৭ লাখ ২৩ হাজার ৪৬৮ টাকা, খাল দুটি খনন সম্পন্ন হলে কৃষি চাষাবাদ, মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে, বিশেষ করে খরিপ মৌসুমে পানি পাওয়া যাবে, যা দিয়ে হাস পালন, সব্জি চাষ উৎপাদন বৃদ্ধি সহ কৃষকদের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে ও তাদের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে।


এ ক্যটাগরির আরো খবর..