× Banner
সর্বশেষ
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া

খালেদা জিয়া দায়ী বিএনপির এই পরিস্থিতির জন্য

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নাজুক পরিস্থিতির জন্য বেগম জিয়া দায়ী।

তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা এখন খালেদা জিয়াকে তাদের দলের বোঝা মনে করছে। আসলে বিএনপি গণ্ডগোল করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে পেট্রলবোমার রাজনীতি তাদের (বিএনপি) জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে শনিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হাসান মাহমুদ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে পরবর্তীতে নির্বাচন বানচাল করতে গিয়ে তারা যে অগ্নি-সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল তার ফলশ্রুতিতে তারা জনগণ দ্বারা প্রত্যাখিত হয়েছে। সংসদ, রাজপথ কোথাও বিএনপির স্থান নেই।

তিনি বলেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অনেকেই লিখেছে ৫ জানুয়ারি ছিল বিএনপির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাদের সাথে সহমত প্রকাশ করে আমি বলব, ৫ জানুয়ারি ছিল বিএনপির দ্বিতীয় আত্মহত্যা দিবস।

তিনি আরও বলেন, বিএনপি চায় দেশকে সবসময় অস্থিতিশীল করে রাখতে। দেশের মানুষের শান্তি বিএনপি নেতাদের পছন্দ নয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বলরাম পোদ্দার, বদিউল আলম বদি, মনোরঞ্জন শীল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..