খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি না দেওয়া অস্বাভাবিক -আইনমন্ত্রী

খালেদা জিয়া অসুস্থ হলে তাঁর চিকিৎসার জন্য অনুমতি দেওয়াটাই স্বাভাবিক কিন্ত তিনি সেটা দিচ্ছেন না। এটাকে তাঁর দিক থেকে অস্বাভাবিকতা মনে হচ্ছে। বলেছেন  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী আজ রাজধানীর গুলশানে তাঁর সরকারি আবাসিক অফিসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার অনুমতি না পাওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করতে পারছেন না।

সুপ্রিম কোর্টে  খালেদা জিয়ার জামিনের আবেদন নাকচ করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এর আগে আপিল বিভাগে  খালেদা জিয়ার জামিনের আবেদন করা হলে কিছু পর্যবেক্ষণ দিয়ে আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছিলেন। তারপরও খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্ট বিভাগে জামিনের আবেদন করেছেন। আদালত অত্যন্ত গভীরভাবে দেখার পরেই আইনি যে সিদ্ধান্তে সেই সিদ্ধান্তে উপণীত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।