× Banner
সর্বশেষ
আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল

পিআইডি

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) শোক বার্তা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং গণতান্ত্রিক আন্দোলনের অবিচল প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছে।

দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই শেষে তাঁর প্রস্থান জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। স্বাস্থ্যখাত, রাজনীতি এবং গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে তাঁর ভূমিকা আলাদা করে লিখতে হয় না; সময় নিজেই তা অমর করে রেখেছে।

বেগম খালেদা জিয়া এমন এক নেতৃত্বের নাম, যিনি প্রতিকূলতার সঙ্গে আপস করেননি। গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি রক্ষা এবং নাগরিক অধিকারের সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় কণ্ঠস্বর। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়েও তাঁর অবস্থান ছিল নির্ভীক ও স্পষ্ট।

আমরা বিশ্বাস করি, জাতি তাঁর সংগ্রাম, সাহস এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু দলীয় গণ্ডি ছাড়িয়ে পুরো দেশকে শোকাহত করেছে। এই শোক শুধু বেদনার নয়, এটি শক্তিরও। ইতিহাস সাক্ষ্য দেয়, সংকটে তিনি ছিলেন অনুপ্রেরণা; প্রস্থানে তিনি রেখে গেলেন ঐক্য ও প্রতিরোধের শিক্ষা।

বিএইচআরএফের সভাপতি প্রতীক ইজাজ ও সাধারণ সম্পাদক মোজাহিদ শুভর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। জাতি এই শোককে ধারণ করুক, শক্তিতে রূপান্তর করুক, কল্যাণময় ভবিষ্যতের পথে অগ্রসর হোক।


এ ক্যটাগরির আরো খবর..